স্পাইনাল কর্ড ইনজুরি রিহ্যাবিলিটেশন

স্পাইনাল কর্ড ইনজুরি রিহ্যাবিলিটেশন

মেরুদণ্ডের আঘাত বা স্পাইনাল কর্ড ইনজুরিতে ভুগছেন? বনানীতে আমাদের বিশেষজ্ঞ টিমের বিশ্বমানের ফিজিওথেরাপি সেবায় ফিরে পান স্বাভাবিক জীবন।

স্পাইনাল কর্ড ইনজুরি রিহ্যাবিলিটেশন

স্পাইনাল কর্ড ইনজুরি কি

স্পাইনাল কর্ড ইনজুরি (Spinal Cord Injury) হলো মেরুদণ্ডের ভেতরের প্রধান রগ বা স্নায়ুর আঘাত, যা মস্তিষ্ক থেকে শরীরের অন্যান্য অংশে সংকেত পাঠানো বন্ধ করে দেয়। এর ফলে আঘাতের নিচের অংশ অবশ হয়ে যেতে পারে, পেশির শক্তি কমে যায় এবং চলাফেরা বা দৈনন্দিন কাজকর্ম করা কঠিন হয়ে পড়ে। সঠিক চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে শরীরের কার্যক্ষমতা অনেকটাই উন্নত করা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।

স্পাইনাল কর্ড ইনজুরির সাধারণ লক্ষণ

অনুভূতি কমে যাওয়া: হাত, পা বা শরীর অবশ হয়ে যাওয়া এবং ঠাণ্ডা-গরম না বোঝা।

পেশির দুর্বলতা: হাত-পা নাড়াতে কষ্ট হওয়া বা নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলা।

তীব্র ব্যথা: আঘাতের স্থানে বা মেরুদণ্ডে খুব বেশি ব্যথা ও চাপ লাগা।

ভারসাম্যহীনতা: সোজা হয়ে বসতে, দাঁড়াতে বা হাঁটতে শরীরের নিয়ন্ত্রণ না পাওয়া।

নিয়ন্ত্রণ হারানো: প্রস্রাব ও পায়খানার ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকা।

শ্বাসকষ্ট: ঘাড় বা বুকে আঘাতের কারণে শ্বাস নিতে ও কাশতে সমস্যা হওয়া।

স্পাইনাল কর্ড ইনজুরি নীয়ে সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্নোত্তর

স্পাইনাল কর্ড ইনজুরি (SCI) কী?

আমাদের মেরুদণ্ডের ভেতরের রগ (স্নায়ু) মাথার ব্রেইন থেকে বার্তা বা সংকেত শরীরের অন্য অংশে পৌঁছে দেয়। এক্সিডেন্ট বা অন্য কোনো কারণে এই রগ কেটে গেলে বা চেপে গেলে শরীর আর ব্রেইনের সংকেত পায় না। এটাই স্পাইনাল কর্ড ইনজুরি।

  • আঘাত পাওয়া জায়গার নিচের অংশ অবশ হয়ে যাওয়া।

  • হাত বা পা নাড়াতে না পারা।

  • প্রস্রাব ও পায়খানার অনুভূতি বা নিয়ন্ত্রণ চলে যাওয়া।

  • নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া।

  • গাড়ি বা মোটরবাইক দুর্ঘটনা।

  • উঁচু স্থান (যেমন: ছাদ বা গাছ) থেকে নিচে পড়ে যাওয়া।

  • ভারী জিনিস ঘাড়ে বা পিঠে পড়া।

  • মেরুদণ্ডে টিউমার, ইনফেকশন বা ঘা হওয়া।

  • রোগীকে একদম নাড়ানো যাবে না: হুট করে তুলতে গেলে মেরুদণ্ডের রগ আরও বেশি কেটে যেতে পারে।

  • মাথা ও ঘাড় সোজা রাখা: ঘাড় যেন কোনোদিকে বেঁকে না যায়।

  • সতর্কভাবে হাসপাতালে নেওয়া: শক্ত কাটের তক্তা বা সঠিক স্ট্রেচারে করে সোজা অবস্থায় হাসপাতালে নিতে হবে।

রগ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ওপর এটা নির্ভর করে। রগ যদি পুরোপুরি ছিঁড়ে যায়, তবে আগের মতো হওয়া কঠিন। কিন্তু রগ শুধু চেপে গেলে বা আংশিক আঘাত পেলে সঠিক চিকিৎসা ও ফিজিওথেরাপির মাধ্যমে রোগী অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারেন।

  • জরুরি চিকিৎসা ও অপারেশন: মেরুদণ্ডের হাড়ের চাপ থেকে রগকে মুক্ত করা।

  • ফিজিওথেরাপি: হাত-পায়ের শক্তি ফিরিয়ে আনা এবং জয়েন্টগুলো সচল রাখা।

  • সহায়ক যন্ত্র: প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, ওয়াকার বা ব্রেস ব্যবহার শেখানো।

কেন নিউরোফিট (NeuroFit) বেলস পালসি-এর জন্য সেরা?

বিশেষজ্ঞ নিউরো-ফিজিওথেরাপিস্ট: স্পাইনাল কর্ড ইনজুরির রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে আমাদের রয়েছে অভিজ্ঞ ও নিবেদিত বিশেষজ্ঞ থেরাপিস্ট টিম।

অ্যাডভান্সড স্পাইনাল রিহ্যাব: অবশ বা দুর্বল অঙ্গ সচল করতে ও হাত-পায়ের শক্তি ফেরাতে আমরা আধুনিক ইলেকট্রিক্যাল স্টিমুলেশন (FES) ও উন্নত প্রযুক্তি ব্যবহার করি।

এক-এক করে ব্যক্তিগত যত্ন: প্রতিটি রোগীর স্নায়ু ও মেরুদণ্ডের ক্ষতি কতটা হয়েছে তা মেপে সম্পূর্ণ আলাদা ও বিশেষ রিহ্যাব প্ল্যান তৈরি করা হয়।

দ্রুত ও দৃশ্যমান উন্নতি: সঠিক দিকনির্দেশনা ও নিবিড় থেরাপির মাধ্যমে রোগীকে আবার দ্রুত স্বাবলম্বী করে তোলা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।

বাসায় স্পাইনাল কর্ড ইনজুরি রিহ্যাবিলিটেশন সেবা নিন

ক্লিনিকে আসতে অসুবিধা হলে রোগীর বাসায় প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা নেওয়ার সুযোগ রয়েছে।

Neurofit Banani

লোকেশন:নিউরোফিট বনানীসেবা সময়:শনিবার – শুক্রবার
সকাল ১০:০০ – রাত ৮:০০

রোগী ও পরিবারের অভিজ্ঞতা

Posted on Google Google
Imran Hossain profile picture
Imran Hossain
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
best neurotherapy center ever... Satisfied their service and theri staff is very polite and humble.. Their timing sense is good when i call them our home for nero therapist . their theerpist are coming our house.. By the way their therapist are very expreance.. Best neuro therapy centre
Posted on Google Google
Fahad Mojumder profile picture
Fahad Mojumder
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Great experience at NeuroFit! Professional service, friendly staff, and a really comfortable environment. Highly recommended! 🙌
Posted on Google Google
Sabuj Biswas profile picture
Sabuj Biswas
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I had been suffering from knee pain for five years and even walking had become difficult Despite consulting many places I found no permanent solution. Finally I started treatment at Vision Banani. Following the doctors guidelines and therapy. I am now healthy and completely pain-free Alhamdulillah.
Posted on Google Google
Meherab Hasan profile picture
Meherab Hasan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
নিউরোফিট ফিজিওথেরাপি সেন্টার থেকে সেবা নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। এখানকার ডাক্তার ও ফিজিওথেরাপিস্টগণ অত্যন্ত পেশাদার, আন্তরিক এবং যত্নশীল। বিশেষ করে স্ট্রোক রিহ্যাবিলিটেশনের জন্য তাদের আধুনিক সরঞ্জাম ও সঠিক গাইডলাইন রোগীর দ্রুত উন্নতিতে দারুণ সাহায্য করে। সেন্টারের পরিবেশও বেশ পরিচ্ছন্ন এবং স্বস্তিদায়ক। যারা পেশাদার ফিজিওথেরাপি সেবা খুঁজছেন, তাদের জন্য এটি একটি চমৎকার জায়গা। অত্যন্ত সুপারিশ করছি!

আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টগন​​ দের মতামত

জ্যোতিষ্ক বিশ্বাস

জ্যোতিষ্ক বিশ্বাস

ফিজিওথেরাপিস্ট

জি এম হাসিবুল আজাদ

জি এম হাসিবুল আজাদ

ফিজিওথেরাপিস্ট

আল-আমিন খান

আল-আমিন খান

ফিজিওথেরাপিস্ট

বাসায় বসেই ফিজিও সেবা

আপনার বা পরিবারের কারও জন্য বাসায় ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা সম্পর্কে জানতে নিউরোফিটের সাথে যোগাযোগ করুন।

Scroll to Top