সম্পর্কে​

আমাদের সম্পর্কে

নিউরোফিট (Neurofit) একটি আধুনিক ও বিশ্বস্ত স্ট্রোক রিহ্যাবিলিটেশন ও নিউরো কেয়ার সেন্টার, যেখানে স্ট্রোক এবং নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যার জন্য উন্নত ও এডভান্স চিকিৎসা প্রদান করা হয়। ডা. জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আমরা আধুনিক থেরাপি, নিউরো ফিজিওথেরাপি এবং বিশেষায়িত রিহ্যাবিলিটেশন সেবার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া ঘরোয়া ব্যায়াম, স্ট্রোক প্রতিরোধে পরামর্শ এবং চিকিৎসকদের মতামতও তুলে ধরা হয়। নিউরোফিটের লক্ষ্য হলো স্ট্রোক পরবর্তী সময়ে রোগীকে দ্রুত সুস্থ করে তোলা এবং সবার কাছে একটি ব্যথামুক্ত, সক্রিয় ও স্বাভাবিক জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়া।

 

আমাদের দৃষ্টিভঙ্গি

আমরা বিশ্বাস করি, স্ট্রোক বা প্যারালাইসিস শুধু একটি শারীরিক সমস্যা নয়, এটি একজন মানুষ ও তার পুরো পরিবারের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। চলাফেরার স্বাধীনতা হারিয়ে ফেলা শুধু শরীরেই না, মনের ওপরও বিশাল চাপ ফেলে। নিউরোফিট (Neurofit)-এ আমাদের একমাত্র লক্ষ্য হলো, সঠিক থেরাপি ও নিবিড় পরিচর্যার মাধ্যমে আপনাকে পুনরায় স্বাবলম্বী করে তোলা, যাতে আপনি আবার পুরোপুরি সুস্থ হয়ে স্বাচ্ছন্দ্যে নিজের জীবনে ফিরে যেতে পারেন।